পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শেখ (২৪) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন শেখ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাওতা গ্রামের সুজন শেখের ছেলে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শাহীন শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে, তবে বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


