...|...|...

সারাদেশ

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪২
Shares
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় ব্যাংকটির পারিলা শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকটির জানালা লক্ষ্য করে পেট্রলবোমা দুটি ছুড়ে মারে। সেগুলো জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই ঘটনাস্থল থেকে সরে যায় দুর্বৃত্তরা।

মতিহার থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, কারা এবং কী কারণে ব্যাংকটিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।