...|...|...

সারাদেশ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৯
Shares
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা আগুনের উৎস হিসেবে পেট্রল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল।

উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন বলেন, ‘বাসায় আগুন নয়। বাসার সামনে গলির একটি গেট আছে। গেট পার হলে অনেকগুলো বাসা, তার মধ্যে উনার একটি বাসা। গেটের সামনে একটু অগ্নিসংযোগ করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।’

এ ঘটনায় কেউ আহত হননি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।