...|...|...

সারাদেশ

মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৪৬
Shares
মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

মো. মাহিন সরকার।

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়ির প্রবেশগেটে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাহিন সরকার।

ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তার অসুস্থ বাবা ও মা। মাহিন বলেন, বাসার গেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিভিয়েছেন। বাড়ির ভেতরে পেট্রোল বোমা মারার চেষ্টা করা হলেও সেটি দেওয়ালে লেগে গেটেই আগুন ধরে যায়।

এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন মাহিন সরকার। তিনি বলেন, বিভিন্ন অনলাইন মাধ্যম ও অন্যান্যভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে।

মাহিন সরকার জানান, বিষয়টি নিয়ে তিনি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলেছেন। ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন তাকে।