...|...|...

ঢাকা

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ১০:০৫
Shares
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় আগামী শনিবার (২১ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২।

সমিতির মুড়াপাড়া সাব-জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রূপগঞ্জ-৮ (মুড়াপাড়া) ইনডোর উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ ভায়লা, পাড়াগাঁও, মাছিমপুর ও আজিজনগর মিয়াবাড়ি এলাকাও এ তালিকায় রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সাথে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।