...|...|...

সারাদেশ

মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৪
Shares
মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে থানার সামনে জড়ো হয়। এ সময় গেট ভেঙে থানায় প্রবেশ করে থানা ভবন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুরের একটি শাখায় ভাঙচুর ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর চালায় অবরোধকারীরা।

এ ছাড়া, জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।