...|...|...

বিশ্ব

ইরানে হামলা চালানোর উপযুক্ত সময় এখনই নয়: নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১১
Shares
ইরানে হামলা চালানোর উপযুক্ত সময় এখনই নয়: নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

আসন্ন ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো ‘উপযুক্ত সময় নয়’। 

বুধবার (১৪ অক্টোবর) দেশটির আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আল জাজিরার তথ্যমতে, এর আগে ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন ইসরায়েলি নির্বাচন এবং তার এক সপ্তাহ পর মার্কিন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের আগেই ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাগিদ দিয়েছিলেন নেতানিয়াহু। সেই খবরের রেশ কাটতেই নেতানিয়াহুর এই বক্তব্য সামনে এল।

আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও স্পষ্ট করে জানান যে, তার দল নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির দেশের প্রতিরক্ষামন্ত্রী হতে পারবেন না।

নেতানিয়াহু বলেন, বেন-গভির যদিও এই পদটি চাচ্ছেন, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নিজের নয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি তার নিজের দল ‘লিকুদ’-এর হাতেই থাকবে।