...|...|...

বিশ্ব

যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১১
Shares
যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে ইরান

ছবি: সংগৃহীত

যুদ্ধকালীন পরিস্থিতিতেও প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে ইরান। এ লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিল্পপ্রতিষ্ঠান ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাঘি মনোনীত হওয়ার পর যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি প্রতিরক্ষামন্ত্রী আখলাঘির সাথে বৈঠকে বলেন, যুদ্ধক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বজায় রাখতে প্রতিরক্ষা শিল্প কৌশলগত ভূমিকা পালন করে।

বৈঠকে সংঘাতের মধ্যেও সামরিক সরঞ্জাম ও অস্ত্রের উৎপাদন সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিল্পকারখানা ও আইআরজিসির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

ইরানের প্রতিরক্ষা কর্মকর্তাদের এই উদ্যোগের লক্ষ্য হলো, যুদ্ধের সময়ও সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ ও উৎপাদনব্যবস্থা সচল রাখা।