...|...|...

বিশ্ব

হরমুজে ইরানের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান সেন্টকমের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:১০
Shares
হরমুজে ইরানের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান সেন্টকমের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ থাকার বিষয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই জলপথে মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে এলে সেগুলো ডুবিয়ে দেওয়ার হুমকিও নাকচ করেছে মার্কিন সামরিক কমান্ডটি। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার দাবি করেছিলেন, হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ রয়েছে। এ পথে এগিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম জানায়, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের কার্যত কোনো নৌবাহিনীই নেই। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ও তাদের আঞ্চলিক অংশীদারদেরই স্পষ্ট নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

সেন্টকম আরও জানায়, সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের ১ কোটি ৯০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল পরিবহনে সহায়তা করেছে মার্কিন বাহিনী।