...|...|...

বিশ্ব

ইরানিদের দেশপ্রেমই মার্কিন অবরোধ মোকাবিলায় বড় শক্তি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৭
Shares
ইরানিদের দেশপ্রেমই মার্কিন অবরোধ মোকাবিলায় বড় শক্তি

ছবি: সংগৃহীত

ইরানের অর্থনীতি ক্রমেই চাপে পড়লেও মার্কিন অবরোধ মোকাবিলায় দেশটির জনগণের মধ্যে ‘ইরান-প্রথম’ দেশপ্রেম বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন, মূল্যবৃদ্ধি, দুর্বল বাণিজ্য এবং পরিবারের ওপর বাড়তে থাকা আর্থিক চাপ ইরানে নতুন করে গণবিক্ষোভের জন্ম দিতে পারে। এর আগেও দেশটিতে অর্থনৈতিক সংকট ও অন্যান্য ইস্যুতে সরকারবিরোধী আন্দোলন হয়েছে।

তবে সাবেক মার্কিন আলোচক ডেনিস রস মনে করেন, ইরানের অর্থনৈতিক দুরবস্থাকে কৌশলগত সাফল্যের প্রমাণ হিসেবে দেখছে ওয়াশিংটন। বাস্তব পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হয়তো মনে করছে, দেশটি অর্থনৈতিক ক্ষতি সহ্য করে দীর্ঘদিন চাপ মোকাবিলা করতে পারবে এবং শেষ পর্যন্ত সমঝোতায় যেতে হবে না।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক বুরচু ওজচেলিক বলেন, এই চাপের মধ্যেও ইরানের টিকে থাকার সক্ষমতা শুধু অর্থনৈতিক বিষয় নয়; জনগণ কতটা সংকট সহ্য করতে প্রস্তুত, সেটিও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অর্থনৈতিক চাপ অবশ্যই জনঅসন্তোষের ঝুঁকি বাড়াচ্ছে। তবে আপাতত যুদ্ধকালীন মানসিকতা ইরানের জনগণের ওপর যথেষ্ট প্রভাব ফেলছে।

ওজচেলিকের মতে, বিদেশি সামরিক হস্তক্ষেপ, বেসামরিক হতাহতের ঘটনা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থার সঙ্গে বৃহত্তর সভ্যতাগত সংঘাতের ধারণা জনগণের মধ্যে সরকারের প্রতি এক ধরনের ‘ইরান-প্রথম’ দেশপ্রেম, সহনশীলতা কিংবা ধৈর্য ধরে রাখার মানসিকতা তৈরি করছে।