...|...|...

বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি সই ১৯ জুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, রাত ২:৪৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১১
Shares
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি সই ১৯ জুন

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। রবিবার (১৪ জুন) দিবাগত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তান এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।

চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সাথে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।

ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।

পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সাথে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সাথে যখন তার দেশ শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, তখন এই ধরনের হামলানেতানিয়াহুর বিচার-বিবেচনাহীনকাজ।

এর আগে শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেন ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণেরইচ্ছা সক্ষমতারাখে না।