...|...|...

বিশ্ব

আগামী কয়েক মাসে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৭
Shares
আগামী কয়েক মাসে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আগামী কয়েক মাসের মধ্যে একেবারে ভিন্ন এক পর্যায়ে প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সোমবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। একটি বিমানে আলাপকালে তিনি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ভ্যান্স বলেন, ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে তিনি মনে করেন, আগামী কয়েক মাসে যুদ্ধের ধরন ও পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে আগামী কয়েক মাসে এটি একেবারেই ভিন্ন ধরনের পরিস্থিতিতে পরিণত হবে।’

ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে।

ইরানের সঙ্গে সংঘাত কখন শুরু হবে বা কখন শেষ হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভ্যান্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তাই কখন সংঘাত শুরু হবে এবং কখন শেষ হবে, তা তিনিই নির্ধারণ করেন।’

মার্কিন জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে অধৈর্যতা তৈরি হওয়ার বিষয়টিও স্বীকার করেন ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করছে না।

তিনি বলেন, ‘আমি অবশ্যই বুঝতে পারি যে মার্কিন জনগণ কিছুটা অধৈর্য হচ্ছেন। কিন্তু বাস্তবে এই মুহূর্তে যা ঘটছে তা হলো, যুক্তরাষ্ট্র কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করছে না।’

ভ্যান্স জানান, ইরানিরা মাঝে মাঝে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালালেও সাধারণত তাতে সফল হচ্ছে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটবে।