...|...|...

বিশ্ব

আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১২:৩৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১২:৪৫
Shares
আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে ঘটে এ দুর্ঘটনা।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে (জিএমটি ২০:০০) আমিরাতের প্রবেশপথে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এতে দুটি যানবাহনই রাস্তা থেকে ছিটকে গিয়ে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।

এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি গাড়িতে। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও বেশ কয়েকজন বিদেশি রয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক রয়েছেন।