...|...|...

বিশ্ব

গাজায় একদিনেই ইসরায়েলি হামলায় নিহত ১০ ফিলিস্তিনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৩
Shares
গাজায় একদিনেই ইসরায়েলি হামলায় নিহত ১০ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ভোর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জিক্যাল ভবনে চালানো হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজার হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এ ছাড়া পশ্চিম গাজা সিটির আল-শিফা হাসপাতালেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে হাসপাতালের প্রবেশপথের কাছে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহ শহরের দক্ষিণে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন মাঠপর্যায়ে কর্মরত সংবাদকর্মীরা।