...|...|...

চট্টগ্রাম

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৭:১৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৫
Shares
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য চট্টগ্রামের বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হবে। এ কারণে আজ ২২ নভেম্বর (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বার আউলিয়া গ্রিডের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।

পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জিএমডি, চট্টগ্রাম (উত্তর) দফতরের অধীন বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৮০/১২০ এমভিএ ট্রান্সফর্মার-১-এর বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে শাটডাউন কার্যকর থাকবে।

এদিকে, এ শাটডাউনের কারণে পিক আওয়ারে বার আউলিয়া গ্রিডের আওতাধীন এলাকায় আনুমানিক ৩৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সিস্টেম কন্ট্রোল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের মাধ্যমে চক্রাকারে এ লোডশেডিং নিয়ন্ত্রণ করা হবে।

তবে মেরামত ও সংরক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।