...|...|...

সারাদেশ

কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে আটক ২৮৮, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৫
Shares
কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে আটক ২৮৮, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন

কুমিল্লায় ৪৮ ঘণ্টার অভিযানে আটক ২৮৮। ছবি: সংগৃহীত

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জেলা পুলিশ জানায়, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কুমিল্লা জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।