...|...|...

রাজধানী

আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুব আটক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১:২৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, রাত ১:৩২
Shares
আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেতা তমাল মাহবুব/ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে কয়েকটি বিষয়ে জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

তবে ঠিক কী কারণে অভিনেতা তমাল মাহবুবকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।