...|...|...

জাতীয়

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ৮:০৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:০০
Shares
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিদ আহমেদ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাহমুদ হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দফতরের ডিআইজি মো. কামরুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।