...|...|...

জাতীয়

দেশের ২৯তম পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ৯:০৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৯
Shares
দেশের ২৯তম পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

সালাহউদ্দিন নোমান চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রবিবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখার মহাপরিচালক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন এই কূটনীতিক। কর্মজীবনে তিনি দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আসাদ আলম সিয়াম। তিনি ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবেই সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হলো।