...|...|...

জাতীয়

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, রাত ১১:০২
Shares
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত।

গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

রবিবার (৮ নভেম্বর) সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৪ নম্বর ফিডারে গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া এলাকা। এসব এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সমিতি কর্তৃপক্ষ।