...|...|...

জাতীয়

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ৬:৪৮
Shares
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য আজ শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ পাবেন না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের প্রকৌশলী রাসেল আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে। ফলে এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ।