...|...|...

ঢাকা

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৭:৪৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৪
Shares
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

নরসিংদীর কয়েকটি এলাকায় বৈদ্যুতিক লাইন আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (৪ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে নির্দিষ্ট কিছু এলাকা।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, টিএন্ডটি ও হাজিপুর ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া বাজার, আলিজান ও ইউএমসি ফিডারের আওতাধীন এলাকায় আনুমানিক তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে-মহিলা কলেজ রোড, সাটিরপাড়া, কাউরিয়াপাড়া, কান্দাপাড়া, ফায়ার সার্ভিস, দেশপ্রিয় রোড, সেবাসংঘ রোড, হেমান্দ্রশাহার মোড়, পাতিল বাড়ী রোড, বাজির মোড়, লাইব্রেরি পট্টি, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ও উত্তর কান্দাপাড়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে। এ জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে তথ্য দিয়েছেন ডিজিএম মতিউর রহমান।