...|...|...

সারাদেশ

গাজীপুর সড়কে বর্জ্য জ্বালিয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
গাজীপুর সড়কে বর্জ্য জ্বালিয়ে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর সড়কে বর্জ্য জ্বালিয়ে সড়ক অবরোধ। ছবি: টাইমস টুডে

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সড়কের কয়েকটি স্থানে ময়লা বর্জ্যে আগুন দিয়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি ভিডিও তথ্য সংগ্রহে গণমাধ্যম কর্মীদের বাধা দিচ্ছে বিক্ষুব্ধ শ্রমিকরা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিগন্ত গার্মেন্টসের সামনে অবরোধ করে শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে ময়লা বর্জ্যে আগুন দেওয়া হয়েছে। শতশত শ্রমিক রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। অটোরিকশা মোটরসাইকেল যেতেও বাধা দিচ্ছে। সব ধরনের গণপরিবহণ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। মাঝেমধ্যে অটোরিকশা চালাক মোটরসাইকেল চালকদের সঙ্গে উত্তেজিত হতে দেখা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল ৯টা থেকে নাওজোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যানচলাচল চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করছে।