...|...|...

সারাদেশ

মৌলভীবাজারে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
মৌলভীবাজারে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

যুবলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন গ্রেফতার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে সম্প্রতি বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ডিউটি অফিসার শাহানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।