...|...|...

সারাদেশ

মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি নেছার আহমেদের ছেলে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩২
Shares
মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি নেছার আহমেদের ছেলে গ্রেফতার

ফজলে রাব্বি সাদমান। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ পুত্র ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তার বাবা সাবেক এমপি নেছার আহমেদ গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মো. গাজী মাহবুবুর রহমান বলেন, এসআই আবু বক্কর সিদ্দিক তাকে গ্রেফতার করেছেন। কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা থানায় গিয়ে বিস্তারিত বলতে পারব। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাদমান মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।