...|...|...

রাজনীতি

মজুরির প্রশ্ন উঠলেই উৎপাদন খরচ আর লোকসানের অজুহাত: পাটওয়ারী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৮
Shares
মজুরির প্রশ্ন উঠলেই উৎপাদন খরচ আর লোকসানের অজুহাত: পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

শ্রমিকদের মজুরির প্রশ্ন উঠলেই উৎপাদন খরচ আর লোকসানের অজুহাত দেওয়া হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২ নভেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

পোস্টে পাটওয়ারী লেখেন, ‘মজুরির প্রশ্ন উঠলেই উৎপাদন খরচ আর লোকসানের অজুহাত, কিন্তু শ্রমিকের পেটের ক্ষুধার সমাধান কোথায়?’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকেরা রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।