...|...|...

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, দুপুর ২:২২
Shares
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় একমাত্র প্রার্থী হওয়ায় এ আসনে আর ভোটের প্রয়োজন হচ্ছে না। ফলে বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। সেদিন তিনি জানিয়েছিলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার।