পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। পবিত্র ভূমিতে হামলা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও বেদনার কথা জানিয়ে তিনি মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।
রবিবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আজহারী।
পোস্টে তিনি উল্লেখ করেন, মক্কা ও মদিনা শুধু দুটি ভৌগোলিক নগরী নয়; বরং বিশ্বের মুসলিমদের আবেগ, ভালোবাসা ও বিশ্বাসের কেন্দ্র। পবিত্র এই দুই নগরীতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক।
আজহারী আরও বলেন, আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।

পোস্টের শেষাংশে মক্কা ও মদিনার সুরক্ষা কামনা করে তিনি প্রার্থনা করেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’


