কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষকে প্রতারিত করার উদ্দেশ্যে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠস্বর নকল করাকে হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস। তিনি এআই প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে মুসলিমদের সতর্ক করে দিয়েছেন । প্রযুক্তির ব্যবহার যেন প্রতারণা, বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যম না হয়।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় এ বিষয়ে সারাবিশ্বের মুসলিম উম্মাহকে সতর্ক করেন তিনি। একইসাথে প্রযুক্তিকে দায়িত্বশীলতার সাথে ব্যবহার করার আহ্বান জানান তিনি। অনলাইস গনমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এসবে তথ্য উঠে আসে।
ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠ নকলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে শায়খ আবদুর রহমান আস সুদাইস বলেন, এ ধরনের প্রতারণামূলক কাজকে ইসলামী শরীয়াহ অনুযায়ী নিষিদ্ধ ও মিথ্যাচারের অন্তর্ভুক্ত।
প্রযুক্তি ব্যবহার করে অন্যকে প্রতারিত করা, কারো রূপ ধারণ করা অথবা কেউ দেয়নি- এমন মিথ্যা বক্তব্য তার ছড়িয়ে দেওয়ার বিষয়ে কঠিনভাবে সতর্ক করেন তিনি।
শায়খ সুদাইস অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সরাসরি নিন্দা করেননি। বরং তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে মহান আল্লাহর নিয়ামত। এগুলো দায়িত্বশীলতার সাথে এবং ভালো বা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত।
পবিত্র মক্কার এই ইমাম একইসাথে বলেন, যাচাইহীন তথ্য গুজবকে উসকে দেয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে এবং জনসাধারণের বিশ্বাস ভেঙে দেয়।


