...|...|...

রাজনীতি

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন

যিনি আখতারুজ্জামানের জন্য কাঁদছেন, তিনি হাসিনার জন্যও কাঁদতে পারেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৮
Shares
যিনি আখতারুজ্জামানের জন্য কাঁদছেন, তিনি হাসিনার জন্যও কাঁদতে পারেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, আজকে যিনি মেজর আখতারুজ্জামানের জন্য কাঁদছেন, ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও কাঁদতে পারেন। জামায়াতের রাজনৈতিক চরিত্রই এমন।

রবিবার (৪ অক্টোবর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, গণহত্যার মদদদাতা মেজর আখতারুজ্জামানকে বীর হিসেবে আখ্যায়িত করে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন। জামায়াতের আমির গণঅভ্যুত্থানের ১ মাসের মাথায় আওয়ামীলীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এর মধ্যে দিয়ে তিনি কি গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও ক্ষমা করে দেন নি? আজকে যিনি মেজর আখতারুজ্জামানের জন্য কাঁদছেন, ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও কাঁদতে পারেন। জামায়াতের রাজনৈতিক চরিত্রই এমন।

তিনি লেখেন, আমার ধারণা, ৭১ এর গণহত্যার সহযোগী হওয়ার কারণে ২৪ এর গণহত্যা জামায়াতের কাছে একটি ঠুনকো বিষয়! যার একটি উদাহরণ, মেজর আখতারুজ্জামানের জন্য জামায়াতের আমির ও তাদের নেতাকর্মীদের মায়াকান্না।

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২৪ এর গণহত্যার মদদদাতা হিসেবেও মামলা হওয়া উচিত বলে মন্তব্য করে রাশেদ খাঁন লেখেন, এইধরনের মামলা কেউ করলে সেটিকে কিভাবে মোকাবিলা করবে জামায়াত? নাকি জামায়াতে যোগদান করার কারণে মেজর আখতারুজ্জামানের সকল অপরাধ মাফ হয়ে গেছে? সত্যিই কি জামায়াতে ইসলামী অপরাধীদের পুনর্বাসন কারাখানায় পরিণত হতে চায়?