...|...|...

রাজনীতি

জরুরি ব্রিফিংয়ের ডাক দিল এনসিপি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
জরুরি ব্রিফিংয়ের ডাক দিল এনসিপি

ছবি: সংগৃহীত

জরুরি ব্রিফিংয়ের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম লন্ডন থেকে ফিরে ব্রিফিংয়ে কথা বলবেন বলে জানা গেছে।

রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

দলটির পক্ষ থেকে আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে এনসিপি।

জরুরি ব্রিফিংয়ের ডাক এমন এক সময়ে এলো, যখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথকভাবে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সংলাপের প্রথম দল হিসেবে এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ পৌঁছানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে এই পৃথক আলোচনা ও মতবিনিময়ের উদ্যোগ নেয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।