...|...|...

রাজনীতি

সোমবার এনসিপির সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১:০০
Shares
সোমবার এনসিপির সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ২৩ নভেম্বর (সোমবার) এনসিপি নেতাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে এই উদ্যোগ শুরু করতে যাচ্ছে সরকার।

পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধীদল।

এতে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তিতে সম্ভব হবে বলে মনে করছে দলগুলো।

এর আগে প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক হয়। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় এনসিপি নেতাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।