...|...|...

জাতীয়

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৯:২৪ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, রাত ১০:১৭
Shares
৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন

৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৪০ প্রার্থীর নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। তাদের নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ করা হবে।

তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। ৮ জন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এতে থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।