বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলটিতে বাংলা ও ইংরেজি সংবাদ উপস্থাপনার জন্য সংবাদ উপস্থাপক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে, ই-মেইলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
পদের নাম: সংবাদ উপস্থাপক
পদসংখ্যা: উল্লেখ নেই
বিষয়: বাংলা ও ইংরেজি সংবাদ উপস্থাপনা
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই
অভিজ্ঞতা: উল্লেখ নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা
বেতন: সরকারি বেতন কাঠামো/প্রযোজ্য নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ছবিযুক্ত জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে উপ-মহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর ভবন, রামপুরা, ঢাকা-১২১৯ ঠিকানায়। এছাড়া ই-মেইলে [email protected] ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপে ০১৩৩২১২৫১৩৮ নম্বরে আবেদনপত্র পাঠানো যাবে।


