ই-কমার্স প্রতিষ্ঠান ঘরের বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার ইন্টেলিজেন্স অ্যান্ড সেলস বিভাগ জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ঘরের বাজার
পদের নাম: জেনারেল ম্যানেজার
বিভাগ: কাস্টমার ইন্টেলিজেন্স অ্যান্ড সেলস
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: স্টেকহোল্ডার ব্যবস্থাপনার সক্ষমতা, বাণিজ্যিক সচেতনতা ও আর্থিক বিষয়ে বোঝাপড়া, সিআরএম (CRM), বিআই (BI) টুলস এবং সেলস অ্যানালিটিক্স বিষয়ে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনেক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


