...|...|...

চাকরি

এসএসসি পাসেই সরকারি চাকরি, পদসংখ্যা ৩৪১টি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৫
Shares
এসএসসি পাসেই সরকারি চাকরি, পদসংখ্যা ৩৪১টি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিগুলো রাজস্ব খাতের শূন্য পদে ৩৪১ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৩ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় 
পদসংখ্যা: ৩টি 
লোকবল নিয়োগ: ৩৪১ জন 

পদের নাম: জুনিয়র অডিটর 
পদসংখ্যা: ৭০ জন 
বেতন: ২১,৯০০ – ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬২ জন 
বেতন: ২১,৯০০ – ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২০৯ জন 
বেতন: ২০,০০০ - ৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।