...|...|...

চাকরি

আকর্ষণীয় বেতনে রূপায়ন গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০:১২
Shares
আকর্ষণীয় বেতনে রূপায়ন গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

রূপায়ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সেলস 
লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি 
অন্যান্য যোগ্যতা: নির্দিষ্ট সফটওয়্যার প্রোগ্রামের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া পরিচালনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর) 
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে যাতায়াত (পিক অ্যান্ড ড্রপ) সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।