...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:০২
Shares
জনবল নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আবেদন অনলাইনে

গ্রাফিক্স: টাইমস টুডে

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ও শরী‘আহভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজার অপারেশনস পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি 
পদের নাম: ম্যানেজার অপারেশনস (এসও থেকে এসএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস প্যাকেজ (যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২০ থেকে ৫০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।