...|...|...

চাকরি

২ কারখানায় চাকরি দেবে স্কয়ার গ্রুপ, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৪
Shares
২ কারখানায় চাকরি দেবে স্কয়ার গ্রুপ, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: অ্যাডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম (HRM)/ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস কারখানায় কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ভোগড়া, গাজীপুর, ময়মনসিংহ (ভালুকা)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬