...|...|...

চাকরি

নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন শেষ ১৪ নভেম্বর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৭:৫১
Shares
নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন শেষ ১৪ নভেম্বর

গ্রাফিক্স: টাইমস টুডে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে একজন যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেবে। গত ৩০ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের বিবরণ

  • পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

  • পদসংখ্যা: নির্ধারিত নয়

  • শিক্ষাগত যোগ্যতা: বিএ

  • অভিজ্ঞতা: কমপক্ষে ১৮ বছর

  • অন্যান্য যোগ্যতা: বিশ্বমানের মোবিলিটি সলিউশন নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।

  • বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর

চাকরির ধরন ও কর্মস্থল

  • চাকরির ধরন: পূর্ণকালীন

  • কর্মক্ষেত্র: অফিসে

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

  • কর্মস্থল: তেজগাঁও, ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস এবং পূর্ণকালীন কাজের জন্য কোম্পানির পক্ষ থেকে গাড়ির সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬।