আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এমটিও-এক্সপোর্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, কমিশন, দুপুরের ও রাতের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট) পাবেন। সেই সাথে প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: এমটিও-এক্সপোর্ট
লোকবল নিয়োগ: ২৫ জন
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এসসিএম/এমআইএ বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান বা সামাজিক বিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর
কর্মস্থল: নাটোর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, কমিশন, দুপুরের ও রাতের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

