ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা
বাড়তে থাকায় সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বিবৃতিতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এই সতর্কতা জারির কথা জানিয়েছে।
সতর্কতা জারি করা অঞ্চলগুলো হলো জাজান প্রদেশ, নাজরান এবং খামিস মুশাইত গভর্নরেট।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনের হুথিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।


