...|...|...

বিশ্ব

সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনও কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৩
Shares
সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনও কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার সম্পূর্ণ শর্তহীন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আরবি সংবাদমাধ্যম ‘আরব নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘কূটনৈতিক ও কৌশলগত—উভয় দিক থেকেই পাকিস্তান সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পটভূমিতে তিনি এসব কথা বলেন। গত সপ্তাহে তায়েফ শহরের আকাশে একটি ড্রোন ধ্বংসের পর ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হন।

আইএসপিআর প্রধান পুনর্ব্যক্ত করেন, পবিত্র মক্কা ও মদিনা বা হারামাইন শরিফাইনের সুরক্ষাও তাদের এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত।

আইএসপিআর প্রধান আরও উল্লেখ করেন, চলমান সংঘাতের একটি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে পাকিস্তান আঞ্চলিক দেশগুলোর সাথে যোগাযোগ রাখছে।

গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)’ আঞ্চলিক সংকট উত্তরণের একমাত্র কার্যকর পথ হতে পারে বলে তিনি স্মরণ করিয়ে দেন।