...|...|...

বিশ্ব

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিতে হামলার দাবি হুথিদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৪
Shares
সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিতে হামলার দাবি হুথিদের

ছবি: সংগৃহীত

সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানায় হামলার প্রতিবাদে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে জোরালো হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বুধবার (১৪ অক্টোবর) হুথিগোষ্ঠীর সামরিক মুখপাত্র জানিয়েছেন, ধাহরানে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনা, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদস্থ আরামকোর একটি শোধনাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এর পাশাপাশি হুথিদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, আগামী দিনেও বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে তাদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।