...|...|...

বিশ্ব

সৌদির বিমানবন্দর-ঘাঁটি-আরামকোতে হুথিদের ভয়াবহ হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১:০৩
Shares
সৌদির বিমানবন্দর-ঘাঁটি-আরামকোতে হুথিদের ভয়াবহ হামলা

ফাইল ছবি

সৌদি আরবের একটি বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, দেশটির শারুরাহ বিমানবন্দরে একটি সামরিক কার্গো বিমান এবং খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, শারুরাহ বিমানবন্দরে থাকা সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। অন্যদিকে, খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনায়ও হামলা চালানোর দাবি করেন হুতি মুখপাত্র।

তবে হুতিদের এসব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।