...|...|...

সারাদেশ

সিলেটের নতুন ডিসিকে শুভকামনা জানালেন সারওয়ার আলম

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, বিকেল ৩:৪৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:২৬
Shares
সিলেটের নতুন ডিসিকে শুভকামনা জানালেন সারওয়ার আলম

মো. সারওয়ার আলম ও আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুনকে শুভকামনা জানিয়েছেন সাবেক ডিসি মো. সারওয়ার আলম।

সোমবার (১৩ জুলাই) সিলেট জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে ডিসি আবদুল্লাহ আল মামুনের দায়িত্বভার গ্রহণ নিয়ে একটি পোস্ট করা হয়। সেই পোস্টের কমেন্ট বক্সে তাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেন মো. সারওয়ার আলম।

বিদায়ী ডিসি সারওয়ার আলম লিখেন, ‘সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে অভিনন্দন। তার জন্য শুভকামনা রইলো।’

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেয়া হয়েছিল। সিলেটে আাসার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে।

তারও আগে ২১ জুন সিলেটের ডিসি মো: সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।