...|...|...

ক্যাম্পাস

সহকারী জজ হিসেবে ইবির ১৯ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

নাফীজ আহমেদ, ইবি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩৪
Shares
সহকারী জজ হিসেবে ইবির ১৯ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রকাশিত ফলে তারা উত্তীর্ণ হন। সারাদেশ থেকে মোট ২০০ জনকে সিভিল জজ পদে সুপারিশ করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্তদের মধ্যে আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ ইসলাম ও শফিক শোভন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন ও ইয়াসমিন খাতুন রয়েছেন। এ ছাড়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লিখন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমজাদ হোসেন রয়েছেন।

ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানী এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুকনুজ্জামান রায়হান সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এ ছাড়া আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মেধা তালিকায় ২৬তম হওয়া রাজু আহমেদ সাফল্যের বিষয়ে বলেন, “অনার্সের রেজাল্ট পাবলিশ হবার আগেই আমি আবেদন করেছিলাম, মাস্টার্স এখনও চলমান এতো বেশি আমি আশা করিনি। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছে ছিল যে একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচারে কাজ করবো। পরিবারও আমাকে এই বিষয়ে উৎসাহিত করেছে।”