...|...|...

সারাদেশ

শেরপুরে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৪
Shares
শেরপুরে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

 শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও ছাত্রলীগ কর্মী বুলবুল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল হওয়ার খবর পাওয়া যায়। এসব মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। কয়েকটি মিছিলে অংশগ্রহণকারীদের হাতে মশাল ও লাঠিসোঁটা ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে নালিতাবাড়ী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্রেফতার তিনজনকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।