...|...|...

জাতীয়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, সকাল ৯:০৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১০
Shares
শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইন। ছবি: সংগৃহীত

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জ শহর ও আশপাশের এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলির সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার বিষয়ে গ্রাহকদের আগেই জানানো হয়েছে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।