...|...|...

রাজধানী

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, সকাল ৮:৩৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৭:২৬
Shares
শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

শনিবার কেনাকাটা করতে যাবেন না যেসব এলাকায়। ছবি: সংগৃহীত

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। 

বন্ধ থাকবে যেসব মার্কেট

সাপ্তাহিক বন্ধের তালিকায় রয়েছে শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার এলাকার দোকানপাট।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

এ ছাড়া বন্ধ থাকবে ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সূচিও নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, দোকানপাট ও শপিংমল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কার্যক্রম শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ সময়সূচির আওতামুক্ত থাকবে।